নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্তসহ আসামিসহ ৭জন গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে জিআর-১৬৬/২১ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি মামুন আলম (২৬), মোঃ সুজন মিয়া, ননজিআর-২৮/২৩ (শ্রীঃ) সাজাপ্রাপ্ত আসামি ঝরনা বেগম, সিআর ২৭১/১৯ (শ্রী:) ওয়ারেন্টভুক্ত আসামি জামাল মিয়া, জি আর নং-২৩৩/২০২৬-শ্রীঃ রাকিবুল হাসান মেরাজ (২৫), ননজিআর ৮৩/২৬ (শ্রী:) ওয়ারেন্টভুক্ত সাইফুল ইসলাম (৪৫) ও নুর আলম (মনির) (৪০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।