1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে লাখ টাকার অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত
  • মৌলভীবাজার প্রতিনিধি :
    মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে ৪টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    এসময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে  ১ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ।
    এসময় প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

    অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এর জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

    তবে রাজনগরের মহলালের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়।

    এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

    একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনের সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধন কার্যক্রমের অগ্রগতি জেলা প্রশাসনকে অবহিত করতে বিএসটিআই সিলেটের পরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়।

    ভোক্তাদের স্বার্থ রক্ষা ও জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Photo attachment: FB_IMG_1787072708094.jpg
Photo attachment: FB_IMG_1787072714933.jpg

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park