
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট, জব্দ ১,০০০ ঘনফুট বালু
স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলের ইছবপুর-নোয়াগাঁও রাবার ফ্যাক্টরি সংলগ্ন জাগছড়া এলাকায় (মৌলভীবাজার রোডের ৮ নম্বর পুল) অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামি পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১,০০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। জব্দকৃত বালু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে।
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।