1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ৪ বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর, তক্ষক, দাড়াঁশ ও অজগরসহ  ৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৫ আগস্ট) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় গাছ পারাপারের সময় একটি লজ্জাবতী বানর বলাই রবিদাস নামের এক ব্যক্তির বাড়ির উঠানে পড় যায়।
উপর থেকে পড়ে যাওয়াতে প্রাণীটি কিছুটা আহত হয়। এ অবস্থায় বাড়ির লোকজনের চোখে পড়লে তারা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
একই দিনে দুপুরে আশিদ্রোন ইউনিয়নের নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকায় ফিশারীতে মাছ ধরার জালে একটি দাঁড়াশ সাপ দেখা গেলে প্রকল্পের ম্যানেজার সাপটির কোনো ক্ষতি করতে না দিয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। পরে সেখানে গিয়ে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

দীর্ঘসময় সাপটি জালের ভিতর আটকে থাকায় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সকাল ১১টার দিকে শহরতলীর রূপশপুর এলাকার রুপন পালের বাসায় ঠাকুর ঘরে একটি তক্ষক ঢুকে পড়লে রুপন পাল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তক্ষটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

এছাড়াও শুক্রবার বিকেলে হাইল হাওর এলাকায় ধানক্ষেতের পাশে ডুবা থেকে মাছ ধরার সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে  মঞ্জু মিয়া নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনের ভিতরে খাবার সংকট এবং বসবাসের অনুপযোগী পরিবেশের কারনে বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী লোকালয়ে ছুটে আসছে।
লোকালয় থেকে উদ্ধার করা প্রাণীগুলোকে আবার বনে ফিরিয়ে দিতে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park