1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের রাজনগরে ডিবির বিশেষ অভিযানে চোলাই মদসহ এক নারী মাদক কারবারি এবং জেলার জুড়ী থেকে ইয়াবাসহ ১ জনকে  আটক হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিরস্ত্র) তাপস বনিকের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগান থেকে বীনা ভূমিজ (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেন। এসময় ডিবি সদস্যরা বীনা ভূমিজের ঘর তল্লাশি করে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) উদ্ধার করেন।
পরে এসআই তাপস বনিক বাদী হয়ে রাজনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এছাড়াও রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী  ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজাদ চৌধুরী (৩৫) নামের এক যুবককে আটক করেন।
এ সময় তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park