1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ৪ প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত
  1. নিজস্ব প্রতিবেদক:
    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪জন প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায় সংবর্ধনা

    শনিবার (৮ আগস্ট) সকালে শহরের কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী।

    সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি খন্দকার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ  প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকরা হলেন উপজেলার হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী ভৌমিক, দক্ষিণ জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দেবনাথ।

এসময় ফুলেল শুভেচছা, সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী দিয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park