1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানকে নাগরিক সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাজ্য সফর শেষে নির্বাচনী এলাকায় আসলে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতাকর্মী ও  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্য এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডনে আমাদের দল অনেক সুসংগঠিত।সেখানে তারা আমাকে অনেক মূল্যায়ন করেছেন। আমি চাই, আমার এলাকাতেও আমার দল সুসংগঠিত থাকবে।সবাই মিলে মানুষের পাশে থাকব।ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করব।”
তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে চলবে না।দলের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করে যেতে পারি, তাহলে জনগণ আমাদের বারবার দায়িত্ব দেওয়ার সুযোগ দেবে।আর আমরা যদি এর ব্যত্যয় ঘটাই, তাহলে আমাদের অবস্থাও ফ্যাসিবাদের মতো হবে। তাই ক্ষমতা নয়, মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য হতে হবে।”
এমপি মুজিবুর রহমান বলেন, “দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সমস্যা শুনতে হবে এবং তা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো নেতাকর্মী যেন মানুষের কাছে দুর্ব্যবহার বা হয়রানির কারণ না হন, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নকে আরও এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
অনুষ্ঠানে বিএনপি নেতা মো:ইয়াকুব আলী,  মহিউদ্দিন ঝারু, শামীম আহমদ, মশিউর রহমান রিপন, সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সালাউদ্দিন কাজল, মকসুদুর রহমানসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডন থেকে শ্রীমঙ্গলে পৌঁছালে চা কন্যা এলাকায় মো. মুজিবুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। পরে কয়েকশ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তাকে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ে আসা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park