1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দাঁড়াশ ও ঘরগিন্নি সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় চলে আসায় একটি কৃষি উপকারী দাঁড়াশ সাপ মেরে ফেলা হলেও অপর দাঁড়াশ সাপ এবং দোকানের ভিতর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়ন নির্মাই শিববাড়ি এলাকায় দুইটি দাঁড়াশ সাপ দেখে স্থানীয় কয়েকজন আতঙ্কিত হয়ে একটি সাপ মেরে ফেলে। এসময় ওই এলাকার মোজাহিদ মিয়া নামের এক ব্যক্তি অপর সাপটিকে না মারার অনুরোধ করেন।
পরে তিনি সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও দুপুর ১২টায়  সাগর দিঘী রোড দিপালী এন্টার প্রাইজ নামের একটি দোকানের ভিতর সাপ দেখে আতঙ্কিত হয়ে দোকানের মালিক  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গিয়ে দোকানের ভিতর থেকে ঘরগিন্নি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park