1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লোকালয় থেকে বিশাল আকৃতির ২টি অজগর উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া এবং কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে বিশাল আকৃতির দুটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান।
সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।
শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে অবহিত করলে তিনি বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যদের যৌথ অভিযানে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। সাপটিকে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগানে কর্মরত চা শ্রমিকরা একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি বাগানের ব্যবস্থাপককে জানালে তিনি বন্যপ্রাণী উদ্ধারকাজে নিয়োজিত ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্যদের অবহিত করেন। মৌলভীবাজার রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের নির্দেশনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। সাপটি অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল। উদ্ধার শেষে সাপটিকে চিকিৎসার জন্য বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হলে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park