1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও কসমেটিকস জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় পরিচালিত ওই অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র্যাব-৯, সিলেটের সমন্বয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
অধিনায়ক আরও জানান, জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, শাড়ি এবং কসমেটিকস রয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিজিবি ও র্যাবের এই সফল যৌথ অভিযান চোরাচালানবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতার অংশ। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park