1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারের সদর উপজেলা বিএনপির উৎসবমুখর কাউন্সিল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ১৯ বছর পর মৌলভীবাজার জেলার সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হয়েছে। দুই পর্বের এই কাউন্সিলে স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রোববার (২২ জুন) দুপুরে কাউন্সিল অনুষ্টানে বিএনপি নেতা ডা: এ. জেড. এম জাহিদ আরও বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুষ্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পরবে এটি ভাবার কোন কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার শত গুম, হত্যা, লক্ষ লক্ষ মামলা ও আসামী করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।
মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত সম্মেলন পূর্বে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন,  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুক্ত রাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে কাউন্সিলে ভোটের মাধমে নেতা নির্বাচিত করেন নেতা কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আব্দুল মুকিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park