1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

নিশ্চিত মৃত্যুর হাত থেকে থেকে রক্ষা পেল ভুবন চিল

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
পায়ে সোঁতা পেচিয়ে গাছের মগডালে আটকে ছিল একটি ভুবন চিল। দুইদিন আটকে থাকার পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্ধার করলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় চিলটি।

রোববার (১২ জুলাই) শহরতলীর শান্তিবাগ এলাকায় একটি কড়ই গাছের উঁচু ডালে পায়ে সুতা পেছিয়ে আটকে ছিল একটি ভুবন চিল।
স্থানীয় কয়েকজন যুবকের নজরে পড়লে বিষয়টি তারা ফায়ার সার্ভিস ও পল্লিবিদ্যুত অফিসকে অবহিত করে। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয় দুই কিশোর রাহেদ ও শিমুল  বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে পরিবেশ কর্মী কর্মী রিদন গৌড় গাছে উঠে গাছের ডাল কেটে  সতর্কতার সাথে চিলটিকে নামিয়ে আনেন।
সজল দেব জানান, উদ্ধার করা চিলটি একটি ভুবন চিল। এর বৈজ্ঞানিক নামের অর্থ পরিযায়ী চিল (গ্রিক Milvus = চিল, migrans = পরিযায়ন)।
চিলটি পায়ে সোঁতা পেচিয়ে চিলটি ডালে আটকে ছিল। দুইদিন ডালে আটকে থাকায় চিলটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park