1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

দোকানের ভিতর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান ঘরের ভিতর থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারের জসিম মিয়া নামের এক ব্যবসায়ীর দোকানে হঠাৎ করে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী। পরে বাজারের উৎসুক জনতা সাপটি দেখতে ভীড় জমান।
এসময় কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে স্থানীয় গণম্যমকর্মী মোহাম্মদ আলামিন সাপটিকে না মারার পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে দোকানের ভিতর থেকে নিরাপদে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, দোকানের ভিতর থেকে উদ্ধার করা সাপটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ।
জানান, এটি একটি কৃষি উপকারী নির্বিষ দাঁড়াশ সাপ।
এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। সাপটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষকের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পরে তিনি সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে দেখলে প্রাণীর কোন ক্ষতি না করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর আহ্বান জানান।
উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park