1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে বেশি দামে এলপিজি বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মৌলভীবাজারে বেশি দামে এলপিজি বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বেশি দামে গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) মৌলভীবাজার জেলার সদর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে অনিয়মের দায়ে পুরাতন হাসপাতাল রোড এলাকার এস ওয়ান এন্টারপ্রাইজ-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৮ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও শমশেরনগর রোড এলাকার রিপন এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে একই আইনের ৩৮ ধারায় আরেকটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park