1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিকৃবিতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উপহারের চারা রোপণ ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপহার প্রদান ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম মাহবুব ই এলাহি, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. জসিম উদ্দিন, ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ এস এম মাহবুব, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুক্তার হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. মতিউর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা ফুল, ফল ও বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের চারা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি এ মহতী উদ্যোগের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব-কে ধন্যবাদ জানান।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ও পানি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অপরিসীম ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, আজ একটি গাছ লাগানো মানে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত বৃক্ষরোপণ করা এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।

ডিন প্রফেসর ড. মোঃ এ এস এম মাহবুব বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এ ধরনের পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park