1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল পৌরসভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পিং।
রোববার (২৮ জুন) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনl
উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকায় বসবাসরত ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
পৌরসভায় ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি তদারকি করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এসময় তিনি জানান, পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের দিক-নির্দেশনায় প্রায় ৪ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এরমধ্যে শ্রীমঙ্গল পৌরসভায় বসবাসরত শিশু ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের বাচ্চাদেরও এই ক্যাপসুল খাওয়ানো হয়।

তিনি আরও জানান, উল্লেখিত বয়সের সকল শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে পৌর প্রশাসক একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি  দিয়ে প্রচার করা হয়েছে।
এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে প্রচারণা চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park