1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ৩২ হাজার ১৫০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত
  1. শ্রীমঙ্গলে ৩২ হাজার ১৫০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল

    মৌলভীবাজার প্রতিনিধি :
    সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
    সারা দেশের সাথে রোববার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে ভিটামিন এ প্লাস কেম্পেইন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এসময় তিনি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুন খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানিয়ে ডাঃ সিনথিয়া তাসমিন বলেন, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট কেন্দ্র রয়েছে ২১২ টি, এসব কেন্দ্রে উপস্থিত থাকবেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক।
    পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্র রয়েছে ৯ টি, স্বেচ্ছাসেবক রয়েছেম ৫২ জন।

    লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন, ১২ মাস হতে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশু ৩২ হাজার ১৫০ জন, পৌরসভা পর্যায়ে ৪ হাজার শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। . এসময় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়া, সুভাস দেবনাথ স্নিগ্ধসহ স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park