1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম দেখতে সিকৃবির ১০০ সদস্যের প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছে।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের বিভাগীয় প্রধান ড. মতিউর রহমানের নেতৃত্বে ৮ জন শিক্ষক ও ৯২ জন শিক্ষার্থীসহ ১০০ সদস্যের একটি দল ফাউন্ডেশনটির বিভিন্ন সংরক্ষণ ও কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রকৃতিতে অবমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। একই সঙ্গে তারা পশু-পাখির জীবন রক্ষা ও কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যপ্রাণীর চিকিৎসা ব্যবস্থাপনা, গবেষণা কার্যক্রম এবং পশু-পাখির জন্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে পরিচালিত গবেষণামূলক কার্যক্রম নিয়েও আগ্রহ প্রকাশ করেন। এসময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কিছু বিরল গাছের চারা উপহার প্রদান করা হয়।
পরিদর্শন শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব-কে প্রতিষ্ঠানের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park