1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মক্তবে যাবার পথে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সুত্রে জানা যায়, সকালবেলা  ওই এলাকার আজমত মিয়ার শিশু কন্যা (৮) আরবি পড়তে মসজিদে যাবায় পথে একই গ্রামের আনোয়ার হোসেন (৩৮) নামের এক যুবক শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে এ ঘটনা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে পড়লে স্থানীয়রা  ক্ষোভে ফেটে পড়ে এবং শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘ভিকটিম শিশুটিকে নিরাপদ হেফাজতে রেখে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। শিশুটি সুস্থ আছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তি আইনী পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park