1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরবজনক ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রীমঙ্গলে ৪০ জন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় নিসচার উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সম্মাননা প্রদান করা হয়।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—ডা. নাজেম আল কোরেশী রাফাত, টিআই এস এম জালাল উদ্দিন, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্যরা। প্রধান অতিথি বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগই নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিসচা সেই দায়িত্ববোধ থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।” এমন আয়োজনের জন্য নিসচা শ্রীমঙ্গল শাখাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park