1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ উদ্ভোধন করতে পারেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ উদ্ভোধন করতে পারেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

আগামী জুন মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২।’ সবকিছু ঠিক থাকলে এবারের ফেস্টিাভ্যালে স্বশরীরে উপস্থিত থেকে উদ্ভোধন করতে পারেন প্রধানমন্ত্রী মো. তারেক রহমান।

এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সিইও (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রউফ, এনডিসি।

ফেস্টিভ্যাল আয়োজন উপলক্ষে শনিবার (২৩ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মো. আব্দুর রউফ জানান, অনুষ্টানের জন্য সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করা হয়েছে, ফেস্টিভ্যাল উদ্ভোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। তিনি সম্মতি দিলে আগামী ২১ জুন ফেস্টিভ্যাল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দিনে এ আয়োজন চলবে ২৩ জুন পর্যন্ত।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রনালয় এর যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী ও লায়লা আহমেদ। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ উল হাসান ও সালেহা বিনতে সিরাজ, উপ পরিচালক (বিপণন ও ব্র্যান্ডিং) মুহিবুল হক, স্থানীয় সরকার বিভাগের মৌলভীবাজার উপ পরিচালক (উপ সচিব) রুবেল মাহমুদসহ স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড, পর্যটন সেবা সংস্থা, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় জাতিগোষ্টীর প্রতিনিধিরা।

উল্লেখ্য, শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো ২০২৫ সালের শুরুতে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-১’ অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস থাকায় সিজন-২ জুন মাসে আয়োজন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park