1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা, সিলেট এবং আকমল হোসেন (৩৯), দক্ষিণ সুরমা, সিলেটের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ বিভিন্ন মামলায় কারাভোগ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১৭ মে) বিকেলে এক নারী সন্তানসহ অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন। পথে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল রঙের মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের গলা থেকে আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। লুণ্ঠিত চেইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার পরপরই মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে সিলেট জেলা ও মহানগর এলাকায় টানা তিন দিনের চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে গত ২১ মে সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে চক্রের মূলহোতা জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আকমল হোসেনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিলেটের শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত চেইন উদ্ধার করে পুলিশ।
পুলিশি তদন্তে জানা গেছে, চক্রটি মোটরসাইকেলে করে সিলেট থেকে মৌলভীবাজারে এসে বিভিন্ন এলাকায় নারীদের অনুসরণ করত। সুযোগ বুঝে নির্জন স্থানে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় দীর্ঘদিন ধরে তারা সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও গত বছরের ১০ জুন ২০২৫ মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত আরেকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীল।
পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park