1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের সম্মরণে শ্রীমঙ্গলে আলোর মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
দেশব্যাপী অস্থিতিশীলতা ও মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রীমঙ্গল যুব ইউনিয়নের উদ্যোগে আলোর মিছিল, গণসংগীত ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনীতে মাইলস্টোনের নিহতের স্মরণে মোমবাতি প্রজ¦লন ও আলোর মিছিল পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্টিত হয়।
একাত্মতা প্রকাশ করে আলো মিছিল, গণসংগীত ও আলোচনা সভায় অংশ নেয় সিপিবি শ্রীমঙ্গল শাখা, উদীচী উত্তরসূর শাখা, নবীন খেলাঘর সহ- শ্রীমঙ্গলের সংস্কৃতিজনেরা।
শ্রীমঙ্গল যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক পার্থ দেবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহরলাল দত্ত, রামেন্দ্র দাস সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার উদীচী, বিকাশ দাশ বাপ্পন সভাপতি যুব ইউনিয়ন শ্রীমঙ্গল, মোসাদ্দেক মেলা সাবেক সভাপতি সিপিবি শ্রীমঙ্গল, ঝিনুকেশ চৌধুরী সাধারণ সম্পাদক উদীচী উত্তরসূর শাখা।
এছাড়াও বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গলের সংস্কৃতিজন সহ- বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park