1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় পরিবেশ দূষণ ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মে ) পরিচালিত এ অভিযানে “প্লাস্টিক ভাঙারি কারখানা” এবং “শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা” নামক দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন। এসময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park