1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামি এবং আলোচিত শাপলাবাগ এলাকায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের এক আসামিসহ মোট ৬ আসামি আটক হয়েছে।

সোমবার (১১ মে) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং ০৯, তারিখ- ১০/০৫/২০২৬, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজহার নামীয় আসামি পরেশ নায়েক ও ভুট্টু সাওতাল (৬৫)-কে আটক করা হয়েছে।উল্লেখ্য যে ইং ০৯/০৫/২০২৬ তারিখ দুপুরে রাজঘাট ইউনিয়ন এর ফুসকুড়ি চা বাগান এর ডোবায় আবিদ আলী (৬০) এর মৃত দেহ ভাসমান পাওয়া যায়। এবিষয়ে মৃতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তাছাড়া শ্রীমঙ্গল থানা পুলিশের অপর অভিযানে শাপলাবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও ৩ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park