1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি আসছে ঈদ-উল আজহা উপলক্ষে পর্যটক এবং স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের বেহাল অবস্থা নিরসনে সড়কটির খানাখন্দ মেরামতের উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পোরসভা। সড়কে খানাখন্দ সংস্কার কাজ চলমান রয়েছে।

সোমবার (১১ মে) সকালে কাজের মান পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল। পরিদর্শনকালে কাজের গুনগত মান ঠিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ কাজটি জনস্বার্থে সম্পাদিত হচ্ছে। আপাতত খানা-খন্দ/গর্ত ভরাট কাজ চলছে। আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে শীঘ্রই বিটুমিন (Surface Work) এর কাজ শুরু হবে।

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, রেলওয়ে স্টেশন থেকে ৩৬০ফুট পর্যন্ত এ রাস্তাটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন মর্মে স্থানীয় সূত্রে তাৎক্ষণিকভাবে জানা যায়। দ্রুততম সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ রাস্তাটির স্থায়ী মেরামত-সংস্কার করানোর জন্য স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে। ঈদকে সামনে রেখে আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য পৌরসভা থেকে জনস্বার্থে খানা-খন্দ/গর্ত মেরামত করা হচ্ছ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park