1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমানকে  ঢাকা পুলিশ অধিদপ্তর এবং মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ উপলক্ষে তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন সিলেট রেঞ্জের কর্মকর্তারা।  বৃহস্পতিবার ৭ মে  দুপুরে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে , সিলেটে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের  বিদায়ী অতিথিদ্বয়কে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় ডিআইজি কার্যালয়ের কনস্টেবল হতে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিদয়ী ডিআইজি মোঃ মুশফেকুর রহমানের সাথে কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উভয় কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে মোঃ মুশফেকুর রহমান সিলেট রেঞ্জে দায়িত্ব পালনকালে সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সততা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স),  নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ হাসান নাহিদ চৌধুরী, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত দায়িত্বে), পুলিশ সুপার, আরআরএফ, মোঃ তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ,  মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এঅ্যান্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেটসহ অত্র কার্যালয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park