1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর কাভার্ড ভ্যান থেকে প্রায় ৫৭ লক্ষ টাকার ভারতীয় শাড়ি,  ফুসকা, সিগারেট, কম্বল ও কসমেটিকস উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। এসময় অবৈধ পণ্য বহনের দায়ে কাভার্ড ভ্যানটিকে জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) বিকেলে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কভার্ডভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ঔষধ, চকোলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা বলে জানিয়েছে পুলিশ।  এছাড়া জব্দকৃত কভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বাংলাদেশে আনার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(B)১(বি)/২৫(D) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park