1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খঁঁটি ও লাইন, পুনঃস্থাপনে নিরলস কাজ করছ পল্লী বিদ্যুৎ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নেমে এসেছে চরম দুর্ভোগ। গতকাল মঙ্গলবার প্রবল ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর আছড়ে পড়ে। এতে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অচল হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা।
ঝড়ের তীব্রতায় বহু খুঁটি ভেঙে গেছে, ছিঁড়ে গেছে তার, ফলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে। শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে গেলেও এখনও অনেক এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি।
বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রান্নাবান্না, খাবার সংরক্ষণ, এমনকি বাথরুম ব্যবস্থাপনাতেও দেখা দিয়েছে সংকট। মোবাইলে চার্জ না থাকায় প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেকেই।
আজ সকালে আশিদ্রোন ইউনিয়নের ৯০ বছর বয়সী এক বৃদ্ধ চাচাকে মোবাইল চার্জ দেওয়ার জন্য শহরের দিকে যেতে দেখা গেছে, যা এই দুর্ভোগের এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরে।
বিভিন্ন এলাকাবাসীর দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত গাছ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে মানুষ স্বস্তিতে ফিরতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park