1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাবের ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল। একই সঙ্গে দেশে ও বিদেশে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফ।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী,থানা পাব ইন্সপেক্টর ইমানুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফলদ বন্ধু আব্দুল আলীম লোদী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল আচার্য্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশে ও দেশের বাইরে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park