1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

“নিরাপদ জনপদ গড়াই লক্ষ্য”—বিশেষ সভায় এমপি মুজিবুর রহমান চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টাঃ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণকে যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ সভা করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উপস্থিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, “আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখুন।”

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলাটি দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ব্যতিক্রম, কারণ এখানে রয়েছে সীমান্ত এলাকা, অসংখ্য পর্যটন স্পট, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়া। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনের কারণে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়।
এমপি বলেন, “আমার এলাকার মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবন নির্বিঘ্ন থাকে এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটিকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি।”


তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”
সভায় তিনি মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোটরসাইকেল ও গরু চুরি প্রতিরোধ, ছিনতাই দমন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ, বনাঞ্চলে গাছ চুরি বন্ধ এবং সরকারি অফিসসমূহকে জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি র‌্যাব, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ট্রাফিক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদার করার আহ্বান জানান।
বিশেষ এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে দায়িত্বরত র‌্যাব কমান্ডার, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দলীয় নেতা এবং গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park