1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাসাস আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল জনতা থিয়েটারের নাটক “বৈশাখী হাওয়া”।

একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রচিত নাটক ‘বৈশাখী হাওয়া’তে সমাজের অতিলোভ, মাদক, পরিবেশ ধ্বংস ও কুসংস্কারের বিষয়টি উঠে এসেছে। নাটকটিতে অভিনয় করেছেন শিক্ষক রনজিত রায় রন, সাংবাদিক সুমন বৈদ্য, বাবলু আচার্য, অজয় শর্মা, রফিক মিয়া, শিমুল পাল, রূপেশ দেব ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। নাটকটিতে নির্দেশনা দেন শ্যামল আচার্য।

পরে জনতা থিয়েটারের শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকি, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা মকসুদ আলী, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মশিউর রহমান রিপন, সদস্য সচিব শ্যামল আচার্য, জাসাস শ্রীমঙ্গল-এর আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকন, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বাপ্লি, সদস্য সচিব সাইদুল হক দুলাল, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, জনতা থিয়েটারের প্রাক্তন সভাপতি ঝিনুক বৈদ্য, সাংবাদিক কাওছার ইকবাল ও আবৃত্তি শিল্পী সংগীতা।

এ ছাড়াও একই দিনে অনুষ্ঠিত হয় সুরমা অপেরা পরিবেশিত যাত্রাপালা ‘লায়লী-মজনু’। সংগীত পরিবেশন করে কচিকাচার মেলা, কলেজ থিয়েটার, ফাগুন সংগীত বিদ্যালয়, সোনার বাংলা বাউল দল ও চা জনগোষ্ঠীর আদিবাসী ফন্ট-এর শিল্পীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park