
শ্রীমঙ্গলে হাওরে অভিযান, ৭৫ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে যৌথ অভিযান: অবৈধ জাল জব্দ ও ধ্বংস, ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার হাইল হাওরে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ২০টি চায়না দুয়ারী রিং জাল এবং প্রায় ২০০০ মিটার নেট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় পুলিশ সদস্য ও জনসাধারণ অংশ নেন। হাওরের মাছ ও জলজ প্রাণীর সুরক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এটি সময়োপযোগী পদক্ষেপ।