1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং যান চলাচলেও ব্যাঘাত ঘটে।
এ সময় পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে স্থাপিত এসব দোকান ও স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যেন পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park