1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্টিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতায় উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সেন্ট মাথার্স স্কুল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি অধ্যাপক রফি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার পারভীন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ।
এছাড়াও অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউপ তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সুচিত্রা ধর, সদস্য মো. কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park