1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর জুনায়েদ হত্যা: দুই আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর জুনায়েদ হত্যা: দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা এলাকায় আলোচিত কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সঙ্গে জড়িত দুই আসামি—১. মোঃ মারুফ (২৪), পিতা: মোঃ ছুরুত আলী ওরফে ছুরুক, মাতা: মোছাঃ জাহানারা বেগম, সাং: আলীমারকুল ২. মোঃ জুয়েল মিয়া (২৭), পিতা: তোরাব মিয়া, মাতা: জরিনা বেগম, সাং: বাদে আলীশা উভয়েই ভুনবীর ইউনিয়নের বাসিন্দা। তাদেরকে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে ভুনবীর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নং-২৪, তারিখ ৩১/০৩/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park