1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে বিদেশী সিগারেট জব্দ, আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে একটি পুলিশ দল রহিমপুর ইউনিয়নের কাঠালতলী সাকিনস্থ পরখানালা ব্রীজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়।
পরে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টুনে ৫২ হাজার শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park