1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক 

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পঠিত

শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় শোক

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ নিখোঁজের দুইদিন পর ১৪ বছর বয়সী কিশোর জুনায়েদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুল গ্রামের কামারপাড়া এলাকা থেকে রোববার (২৯ মার্চ) রাত প্রায় ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, জুনায়েদ মিয়া স্থানীয় আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পরপরই প্রবাসী বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সন্তানের সন্ধান কামনা করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুইদিন পর তার মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ নির্মম ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park