1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

শ্রীমঙ্গলে শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য

স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীরা চলতি বছরের
আল-হাইয়াতুল উলয়া ও বেফাকসহ মোট ৪টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শতভাগ পাশের ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানি রেস্টুরেন্টের হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। এ সময় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন শেখবাড়ী জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী এবং নায়েবে মুহতামিম শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।
অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের কামনায় বিশেষ দোয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

জামিয়া সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ৪টি বোর্ডের অধীনে মোট ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩২ জন মুমতায (এ+) ফলাফল অর্জন করে এবং ৫৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় (স্টার মার্কসহ) স্থান করে নেয়। এতে শেখবাড়ী জামিয়া শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিযাহুল্লাহ-এর দোয়া ও দিকনির্দেশনা এ সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি নির্বাহী মুহতামিম শেখ আহমদ আফজল বর্ণভী, সহকারী মুহতামিম শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী ও শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভীর সুনিপুণ তদারকি এবং আসাতিযায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park