1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গল, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

দিবসের শুরুতে প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, ঝলক দত্ত, শামসুল ইসলাম শামীম, মিজানুর রহমান আলম এবং সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা বলেন, স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস জাতির চিরন্তন প্রেরণার উৎস। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই হবে আমাদের প্রধান দায়িত্ব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park