1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় এমপি সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

কুলাউড়ায় এমপি সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়

কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৈয়দ ইসতিয়ার উদ্দিন বাবেল।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শমশেরনগর-কুলাউড়া এয়ারপোর্ট রোডে অবস্থিত জহা এন্ড জুনায়ের হোম কালেকশন’স-এ সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্য এবং সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ঈদের দ্বিতীয় দিন তিনি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ট্রাক-পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মিয়া, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আমদানি-রপ্তানিকারক মো. এনামুল হক এমরাজ, বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, সহ-সাধারণ সম্পাদক বদিউল আলম, জাতীয়তাবাদী শ্রমিকদল শমশেরনগর শাখার সভাপতি আহাদ মিয়া, যুবদল নেতা রিয়াজুর ইসলাম রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোজাম্মেল হক মুন্না ও সাকিব আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park