1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ট্রাকচারের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ঘরের ট্রাকচার ফিটিং করার সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামীম মিয়া (২০)। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লুফতা মিয়ার ছেলে। শামীম শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানার বাড়িতে থাকতো। সে আজই প্রথম নির্মাণ শ্রমিকের হেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিল ববলে জানা যায়।
স্থানীয়রা জানান, জামসি গ্রামের এক প্রবাসীর নির্মাণাধীন ঘরের ট্রাকচার ফিটিং করা হচ্ছিল। এসময় অসাবধানতায় ঘরের উপরে থাকা পল্লিবিদ্যুতের মেইন লাইনের সাথে জড়িয়ে গুরুতর আহত হয় শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park