1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জ সুনছড়ায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের অভিযোগে উত্তেজনা, সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পঠিত

সুনছড়ায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের অভিযোগে উত্তেজনা, সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি:

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদ করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর অফিসে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, করিমপুর গ্রামের জিলন আহমেদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করছেন। এতে এলাকার সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি স্থানীয়রা সংসদ সদস্যকে অবহিত করলে তিনি অবৈধ বালুবাহী ট্রাক আটক করে প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।

এদিকে, অভিযোগ রয়েছে—এ নির্দেশনার পর জিলন আহমেদ তার বালুবাহী ট্রাক লুটের একটি ‘মিথ্যা ঘটনা’ সাজিয়ে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পূর্ব থেকেই তিনি প্রভাব খাটিয়ে বালু বাণিজ্য চালিয়ে আসছেন এবং এখনও সিন্ডিকেটের মাধ্যমে তা অব্যাহত রেখেছেন। এতে পাহাড়ি টিলা, ছড়ার বাঁধ ও স্থানীয় সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে জিলন আহমেদ বলেন, তিনি বালু ব্যবসার সাথে জড়িত নন; তার ইটবোঝাই ট্রাক লুটের ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি তার জানা ছিল না, তবে পূর্বেও সুনছড়া থেকে বালু পাচারের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park