1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী “স্বাধীনতা উৎসব ২০২৬” আয়োজন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পঠিত

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী “স্বাধীনতা উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ প্রতিক্ষণঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের লক্ষ্যে দুই দিনব্যাপী “স্বাধীনতা উৎসব ২০২৬” আয়োজন করা হচ্ছে। মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে আগামী ২৭ ও ২৮ মার্চ এ উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, একসময় শ্রীমঙ্গল নাটক, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত প্রাণবন্ত ছিল। নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক অঙ্গন ছিল সক্রিয়। কিন্তু দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম না থাকায় অনেক সংগঠন বর্তমানে স্থবির হয়ে পড়েছে। এতে শ্রীমঙ্গলের সাধারণ মানুষও নিয়মিত সাংস্কৃতিক আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন।

এই বাস্তবতাকে সামনে রেখে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণ সঞ্চার ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবে শ্রীমঙ্গলের ২৫টির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৬টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।

স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ ২০২৬, শ্রীমঙ্গলের মুখপাত্র দেলোয়ার হোসেন জানান, ‘তাদের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক চর্চাকে আবারও সক্রিয় করে তোলা। পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার দিকে এগিয়ে নিতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করাও এই উদ্যোগের উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণে এই আয়োজন সফল ও সার্থক হবে বলে তারা আশাবাদী। এই উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park