1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

রাস্তা ও কালভার্ট মেরামতে জনদুর্ভোগ কমবে : এমপি মুজিবুর রহমান চৌধুরী”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

রাস্তা ও কালভার্ট মেরামতে জনদুর্ভোগ কমবে : এমপি মুজিবুর রহমান চৌধুরী”

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গল–গাজীপুর সড়কের একটি অংশ ও সংশ্লিষ্ট কালভার্ট মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ মেরামত কাজের উদ্বোধন করা হয়।

পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি বলেন, রাস্তা ও কালভার্ট মেরামতের মাধ্যমে স্থানীয় জনগণের চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, প্রকৌশলী ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় শ্রীমঙ্গল–গাজীপুর সড়কের ০০ থেকে ৯০০ মিটার পর্যন্ত অংশে মেরামত ও উন্নয়নকাজ সম্পন্ন হবে।
স্থানীয়রা জানান, সড়ক ও কালভার্ট মেরামত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যানবাহন চলাচল আরও সহজ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park