1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোটভাই নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে কিশোর নিহত
স্টাফ রিপোর্টারঃ
ভাতিজাকে শাসনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ; অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

মৌলভীবাজার শহরে ভাতিজাকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে কিশোর বয়সী ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম তামিম আহমদ (১৬)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছু আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তামিম আহমদ স্থানীয় ডাব বিক্রেতা শাহেদ আলীর ছেলে। তিনি আট ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। আকস্মিক এই ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলেছে এমন অভিযোগে চাচা তামিম তাকে শাসন করেন এবং একপর্যায়ে একটি চড় মারেন। পরে বিষয়টি ছেলেটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে তামিমকে ডেকে নেন। একপর্যায়ে উত্তেজনার মধ্যে তামিমের শার্টের কলার ধরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে আগে থেকেও প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রায় ছয় মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে দিয়েছিল। সেই ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান। তামিম খুব শান্ত স্বভাবের ছিল এবং বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সাহায্য করত।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নিহত তামিমের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। সেখানে মরদেহের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে বিলাপ করতে দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park