1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পঠিত

কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। এতে দুর্যোগকালীন সময়ে কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে, আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত উদ্ধার কার্যক্রম এবং সাধারণ মানুষের সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park