1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ মার্চ ২০২৬) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই রমজান খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬-এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু এবং সংগঠনটির প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস।

এ সময় উপস্থিত থেকে শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।

বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গল গত আট বছর ধরে শ্রীমঙ্গল উপজেলায় নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগ।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাসে অনেক দরিদ্র পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। এমন সময়ে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনকেও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য একটি করে খাদ্য ব্যাগ প্রদান করা হয়। এতে চাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল, সেমাইসহ রমজানের বাকি দিনগুলোতে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী রাখা হয়।


অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের যুক্তরাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা ও সদস্যরা, বাংলাদেশ সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং আর্থিক অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park