1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঘণ্টাব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এই কূটনৈতিক আসেন। এসময় বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়।

এমপি নাসের রহমান জানান, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণের জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।’

তিনি জানান, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এ বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে এখানে বসবাস করছেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে সহকারী হাই কমিশনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে নাসের রহমান বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন। কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের গায়ে হাত তোলা মানে একজন মহিলার গায়ে হাত তোলার মতোই বিবেচিত হয়। এ দেশে কোনো হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুইবার চিন্তা-ভাবনা করে।’

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান রয়েছে। তারা এই দেশে অত্যন্ত শান্তিতে বসবাস করছেন।’

এসময় সংসদ সদস্য বলেন, ‘২০২৪ এর ৫ আগস্টের পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভূয়া অপপ্রচার করেছিল, সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।’

নাসের রহমান বৈঠকে ভারতীয় হাই কমিশনকে জোর দিয়ে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং কারও কোনো অভিযোগ নেই।’

বিএনপি সরকার বিশ্বাস করে শুধু হিন্দু নয় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park