1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

প্রবাসীদের উদ্দেশে কাতার সরকারের গুরুত্বপূর্ণ বার্তা

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

প্রবাসীদের উদ্দেশে কাতার সরকারের গুরুত্বপূর্ণ বার্তা

ডেস্ক বার্তাঃ

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়ে জানায় যে, গুজব প্রচার বা প্রকাশ আইন লঙ্ঘনের শামিল এবং প্রযোজ্য আইন অনুযায়ী এর জন্য সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির সম্মুখীন হতে হবে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলেছে যে, কোনো সংঘটিত ঘটনাস্থলে সমবেত হওয়া, এ ধরনের স্থানে যাওয়ার চেষ্টা করা, অথবা চলমান ঘটনা প্রবাহ সম্পর্কিত ভিডিও ধারণ ও প্রচার করা দণ্ডনীয় অপরাধ।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ ব্যাহত করে ও নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং সবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এমতাবস্থায়, কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনা মেনে চলার এবং সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত সবাইকে নিজ নিজ বাসস্থান থেকে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park